ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৮ মার্চ থেকে ২১ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত এই ৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বচ্চো দর বেড়েছে ১৬.৪৯ শতাংশ। এদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। কোম্পানিটির শেয়ারের দর ১০ শতাংশ বেড়েছে। শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দর ৯.৬৩ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- পেপার প্রসেসিং, পিপুলস লিজিং, মিডল্যান্ড ব্যাংক, সোনার বাংলা ইন্সুরেন্স, মালেক স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট এবং নিউ লাইন ক্লোথিংস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments