বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসমাপ্ত সপ্তাহে ব্লকের লেনদেন ১২১ কোটি টাকা
spot_img
spot_img

সমাপ্ত সপ্তাহে ব্লকের লেনদেন ১২১ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৩ থেকে ১৭ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে ম্যারিকোর ২৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির ২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এসিআই ২০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে- সান লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৮৯ লাখ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৭ কোটি ৯ লাখ, প্রিমিয়ার সিমেন্ট ৪ কোটি ৬৯ লাখ, ব্যাংক এশিয়া ৪ কোটি ৩৭ লাখ, স্কয়ার ফার্মা ৩ কোটি ২৬ লাখ, খান ব্রাদার্স ২ কোটি ৩২ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments