ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্রবন্দরে জারি করা সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় একথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
প্রসঙ্গত, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে‒ এমন আশঙ্কায় শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, যা শনিবারও বহাল রাখা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments