
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) নেগেটিভে নামিয়ে এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। আজ ২৬ জানুয়ারি প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদনে সম্পদ নেগেটিভ দেখানোর পাশাপাশি ইপিএসেও ব্যাপক পতন দেখিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল (০.০২) টাকা।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে (২.৯৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.৭৬ টাকা (নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments