শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত: মির্জা ফখরুল
spot_img
spot_img

সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত: মির্জা ফখরুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়া, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা বহন করে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার নতুন সম্ভাবনা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় যেকোনো উদ্যোগ গ্রহণে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এটি সরকারের উন্নয়ন অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি জানান, বর্তমানে সরকার অল্প সময় ধরে দায়িত্ব পালন করলেও তাদের লক্ষ্য ও পরিকল্পনা দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী। বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করাই সরকারের মূল উদ্দেশ্য, যেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে।

সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠছে।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।

আশিক চৌধুরী আরও বলেন, নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ আরও বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments