বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসরকার সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋন নেবে
spot_img
spot_img

সরকার সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋন নেবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ক্রয়সীমা কমানোসহ নানা কড়াকড়ির ফলে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে ব্যাপকভাবে। এর মধ্যেও ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে নিট ২০ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করছে সরকার। চলতি অর্থবছরের বাজেটে ২৭ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়।

তবে সেভাবে বিক্রি না হওয়ায় সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ১১ হাজার ৯২৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়। রাজস্ব আদায়ে খারাপ অবস্থার কারণে এখন ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালাচ্ছে সরকার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের ৭ মাসে সঞ্চয়পত্র থেকে ৭ হাজার ৬৭৩ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। গত অর্থবছরের একই সময়ে যেখানে ৩০ হাজার ৯৯৬ কোটি টাকার ঋণ নিয়েছিল। সব মিলিয়ে সঞ্চয়পত্রে জানুয়ারি পর্যন্ত সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৩৩ কোটি টাকা। বিপুল অঙ্কের এই ঋণের বিপরীতে সরকারকে ১১ শতাংশের বেশি সুদ গুনতে হচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments