ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে।
প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
একটি এলএনজি কার্গোতে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সে হিসাবে এ চালানের মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলারের সমপরিমাণ।
এদিকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার জন্য উত্থাপিত দরপ্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৈঠক থেকে প্রত্যাহার করে নেয়। ফলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments