বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedসহজেই ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ফিরে পাওয়া যাবে
spot_img
spot_img

সহজেই ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ফিরে পাওয়া যাবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই। তার উপর রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন অবস্থায় যে কেউই প্রবল টেনশনে পড়ে যান। তবে ঘাবড়ানোর কিছু নেই। সহজেই এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যায়।

এর জন্য আপনার কাছে এমন কোনো ডিভাইস থাকা দরকার যেটিতে আগেই আপনি লগ ইন করেছেন। এবং এখনও তাতে আপনি লগ ইন করে রেখেছেন। নিজের ফোন বা কম্পিউটার, এমনকি কোনো আত্মীয়-বন্ধুর ফোন-কম্পিউটার হলেও চলবে।

আর সেজন্য ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন। আর সেখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নম্বর লিখুন।

যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন।

সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। কেবল খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনো এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়।

এবার যদি সমস্ত সিকিউরিটি চেক পাশ করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। আর তাহলে কেল্লা ফতে। আপনার অ্যাকাউন্টটি আপনি ফের ব্যবহার করতে পারবেন।

তবে যদি এই পদ্ধতিতে কাজ না হয় কোনোভাবে, আপনি গ্রিবেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে। যার মধ্যে প্রথমটি হল একটি অনলাইন ফর্ম পূরণ করা।

এতে, আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এই ফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়া ইমেল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ করতে পারেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments