শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়াবে মিডল্যান্ড ব্যাংক
spot_img
spot_img

সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়াবে মিডল্যান্ড ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিডল্যান্ড ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান‘মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ এর পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়ানোর পাশাপাশি ব্যাংকটি দুটি মিউচ্যুয়াল ফান্ড আনার সিদ্ধান্ত নিয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের অধীনস্থ কোম্পানি ‘মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবিএএমসিএল)’ এর ৫ কোটি টাকার পরিশোধিত মূলধনকে ১২ কোটি টাকা করা হবে। ৭ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়বে।

ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির অধীনে ‘মিডল্যান্ড ব্যাংক ফিক্সড ইনকাম ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ নামের দুটি মিউচ্যুয়াল ফান্ড আনা হবে।

ফান্ড দুটিতে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক থেকে আড়াই কোটি টাকা করে বিনিয়োগ করা হবে। ফান্ড দুটির আকার হবে ২৫ কোটি টাকা করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments