ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কনফিডেন্স সিমেন্টের হাতে থাকা কনফিডেন্স ব্যাটারিজের ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৫০০টি শেয়ার কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কাছে বিক্রি করা হবে। এসব শেয়ারের মোট বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন এবং তাৎক্ষণিক আর্থিক দায় মেটানোর উদ্দেশ্যে শেয়ারগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই কোম্পানির মধ্যে সম্পাদিত শেয়ার ক্রয় চুক্তির শর্ত অনুযায়ী এ লেনদেন সম্পন্ন হবে। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের জন্য কনফিডেন্স সিমেন্টের সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এ অনুমোদন পাওয়ার পরই পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments