ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি একটি সহযোগী প্রতিষ্ঠানে (Subsidiary Company) ৫ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এস্কয়ার নিটের সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে (Subsidiary Company) বিনিয়োগ করবে। কোম্পানিটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল পরিচালিত বে-মেয়াদী Open-end) মিউচুয়াল ফান্ড এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ডের উদ্যোক্তা।
ফান্ডের ৫৬ লাখ ৬৩ হাজার ৪৮৬টি ইউনিটের মধ্য থেকে ৪৬ লাখ ৬৩ হাজার ৪৬৬টি ইউনিট সমর্পণ করেছে। এর বিপরীতে ৫ কোটি ৪ লাখ ১২ হাজার ২৮৩ টাকা বিনিয়োগ ফেরত পেয়েছে। এই টাকা সহযোগী প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা হবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments