নিজস্ব প্রতিবেদক: এম. সাইফুর রহমান মজুমদার হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন প্রধান পরিচালন কর্মকর্তা (সিআরও) ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএসইতে তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন।
ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সসংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে , ডিএসইতে যোগদানের পূর্বে তিনি কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা কর্পোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।
একজন পেশাদার হিসাবে তিনি বাইশ বছর ধরে বিভিন্ন পদে বেসরকারী খাতের সাথে জড়িত আছেন।পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন পরিচালনা, মানব সম্পদ পরিচালনা এবং পরিচালনা পরামর্শক ইত্যাদি ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
এস.আর মজুমদার একজন খ্যাতনামা চার্টাড অ্যাকাউনটেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্ট।তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় উভয় অ্যাকাউন্টিং সংস্থা আইসিএসবি এবং আইসিএমএবি ফেলো সদস্য।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (সম্মান) এবং এম.কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments