শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দুর্নীতি তদন্তের নির্দেশ
spot_img
spot_img

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দুর্নীতি তদন্তের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইসঙ্গে আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ও দুদক, ডেপুটি গভর্নর ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ও এমডিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সময় আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

এর আগে ১ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দুর্নীতি নিয়ে ‘এক চেয়ার ১ লাখ ৪০ হাজার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও মো. মাহবুবুল ইসলাম রিটটি দায়ের করেন। হাইকোর্টে আজ (মঙ্গলবার) ওই রিটটি শুনানির জন্য ওঠে।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত ১ আগস্ট সময়ের আলো পত্রিকায় ওই সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। পত্রিকায় আসা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আলমগীর কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

অর্থসচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments