ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৮৬ পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৩৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments