ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যবশত স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল। পরবর্তীতে কোম্পানির বোর্ড সভার নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments