ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির একজন স্পনসর মিসেস রেহানা কাশেম কোম্পানির ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তিনি পূর্বঘোষণা অনুযায়ী ডিএসইর মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রি করেছেন। এর আগে, গত ৬ জুলাই ২০২৬ তারিখে রেহানা কাশেম ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিনি শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments