
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাব করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৪২ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments