রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাউথ বাংলা ব্যাংকের মূলধন বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিএসইসি
spot_img
spot_img

সাউথ বাংলা ব্যাংকের মূলধন বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার মূলধন বৃদ্ধির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৩তম সভায় এ কোম্পানির মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪% নগদ ও ৪% স্টক ডিভিডেন্ডের ঘোষণা করে এবং পরবর্তীতে ৮ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উক্ত লভ্যাংশের অনুমোদন দেয়। বিএসইসির নির্দেশনা পরিপালনের জন্য উক্ত ব্যাংক কমিশন বরাবর স্টক ডিভিডেন্ডের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments