মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ আইজিপির
spot_img
spot_img

সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ আইজিপির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনাভাইরাসের প্রভাবে দেশজুড়ে সৃষ্ট সংকট মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ করছেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। এ অবস্থায় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গত শুক্রবার রাতে পুলিশের সব ইউনিটের প্রধান, বিভাগীয় রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার (এসপি), মেট্রাপলিটন এলাকার ডিসি, থানার ওসিদের কাছে পাঠানো এক বার্তায় এমন নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া বার্তায় আইজিপি লিখেছেন, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন। এ বার্তাটিকে অধীনস্থ সবার কাছে পৌঁছে দিয়ে এর বাস্তহবায়ন নিশ্চিত করতে বলেছেন আইজিপি।
সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে পুলিশ সদস্যরা। এর মধ্যে গত দু’দিনে প্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েও অনেকে পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে আইজিপি পুলিশ সদস্যদের বিনয়ী ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments