ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ০৪ আগস্ট বিকাল ৩ টায় হওয়ার কথা ছিল। কোম্পানিটি বোর্ড সভার তারিখ পরিবর্তন করে আগামী ১০ আগস্ট ঠিক করেছে। এদিন কোম্পানিটির বোর্ড সভার সময় অপরিবর্তীত থাকবে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments