ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ২০ নভেম্বর, ২০২২ তারিখ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬০.১৫ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ ৬৫ টাকা ৫০ পয়সা দর হয়। এদিকে এ সাপ্তাহে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের সর্বচ্চো দর বেড়েছে ২০.৫৩ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার সর্বচ্চো দর বেড়েছে ১৭.৭০ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর বৃদ্ধির তালিকায় রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, বিজিআইসি, এ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, এএফসি এগ্রো, এম্বি ফার্মাসিউটিক্যালস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments