ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বচ্চো দর বেড়েছে ৩০.৫৩ শতাংশ। সপ্তাহটিতে সর্বমোট ১২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এই কোম্পানির। এছাড়া শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিলো ১২ টাকা ৪০ পয়সা।
এদিকে আলোচিত সাপ্তাহে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ১৮.০৭ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং এপেক্স ট্যানারির ১৪.৮১ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, আজিজ পাইপস, ইয়াকিন পলিমার লিমিটেড, স্টাইলক্রাফ্ট লিমিটেড এবং মেট্রো স্পিনিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments