ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ৩০ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ০৩ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১১৪.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৪২ লাখ ৮০ হাজর টাকা।
এ সাপ্তাহে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের সর্বচ্চো দর বেড়েছে ২৮.৪৩ শতাংশ এবং এডিএন টেলিকমের সর্বচ্চো দর বেড়েছে ২৪.৫৫ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর বৃদ্ধির তালিকায় রয়েছে আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, লুব-রেফ (বাংলাদেশ), আমরা টেকনোলজি, ইস্টার্ন কেবলস, আইটি কনসালটেন্টস এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments