ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২১ মে, ২০২৩ তারিখ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সাপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৫৯.৬৬ শতাংশ। কোম্পানিটির শেষ কার্যদিবসে শেয়ারের ক্লোজিং দর হয়েছে ২৮ টাকা ১০ পয়সা।
এছাড়া ন্যাশনাল টি কোম্পানির ৫২.০৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনারে দ্বিতীয় স্থানে এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩৯.০২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আলোচিত সাপ্তাহে লিগ্যাসি ফুটওয়্যার, নর্দার্ন জুট, নাভানা ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্সুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্স এই তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments