ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.২১ শতাংশ। এদিকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ১০.৬৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং রানার অটোমোবাইলস পিএলসির ১০.৩৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফাইরাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments