শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৭টির বা ৭৬.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে জেনেক্স ইনফোসিসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেনেক্স ইনফোসিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৭.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২১.৪০ টাকা বা ১৩.৪৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ১২.৮৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১১.১১ শতাংশ, স্টাইলক্রাফটের ১০.৯৬ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১০.৩৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.১৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৯.০২ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ৮.৮৮ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments