ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৭ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। এছাড়াও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.৭৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১১.৪৭ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- এনআরবি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বে লিজিং, সানলাইফ ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
আরও পড়ুন: সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.
































Recent Comments