শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৩.৮৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা বা ১৩.৮৯ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ৬.২৫ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ৬.২২ শতাংশ দর কমে স্থান নিয়েছে আলহাজ টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১২০ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৩ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ৬.২২ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে হাক্কানি পাল্পের ৬.১৪ শতাংশ (৮৩ টাকা ১০ পয়সা থেকে ৭৮ টাকা), ফ্যামিলি টেক্সের ৬.০৬ শতাংশ (৩ টাকা ৩০ পয়সা থেকে ৩ টাকা ১০ পয়সা), নূরানী ডাইংয়ের ৫.৮৮ শতাংশ (৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা), এপেক্স ট্যানারির ৫.৮৭ শতাংশ (৭৮ টাকা ৪০ পয়সা থেকে ৭৩ টাকা ৮০ পয়সা), রহিম টেক্সটাইলের ৫.৫৪ শতাংশ (২০৯ টাকা ২০ পয়সা থেকে ১৯৭ টাকা ৬০ পয়সা), আইএফআইসি ব্যাংকের ৫.৪৫ শতাংশ (৫ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ২০ পয়সা) এবং এটলাস বাংলাদেশের ৫.০৫ শতাংশ (৭১ টাকা ৩০ পয়সা থেকে ৬৭ টাকা ৭০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments