শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট-০৩ সেপ্টেম্বর) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাষ্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২০.৫৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা বা ১৫.৭৩ শতাংশ।

দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩৪৩ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৬ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪৬ টাকা ৫০ পয়সা বা ১৩.৫৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.৫১ শতাংশ (১৩ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা), তুং হাই নিটিংয়ের ১০.৬৪ শতাংশ (৪ টাকা ৭০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা), মেঘনা পেটের ১০.২৫ শতাংশ (৮০ টাকা থেকে ৭১ টাকা ৮০ পয়সা), গ্রামীণ ওয়ান স্কিম টুয়ের ৯.৭৭ শতাংশ (১৩ টাকা ৩০ পয়সা থেকে ১২ টাকা), মেঘনা কনডেন্সড মিল্কের ৯.৬৬ শতাংশ (৩৮ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ৬০ পয়সা), নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৮.৫৭ শতাংশ (৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা) এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৪৪ শতাংশ (৫৬ টাকা ৯০ পয়সা থেকে ৫২ টাকা ১০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments