বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৩৯  শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের দর কমেছে ১২ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ২৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মাসিউটিক্যালসের ১১ দশমিক ৯৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ১০ দশমিক ৬৬ শতাংশ, ফ্যামেলি টেক্সর ৯ দশমিক ৬৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৯ দশমিক ৬৮ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৫৯ শতাংশ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ দাম কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments