ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে এক্সিম ব্যাংকের দর ছিল ১২ টাকা ১০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ । সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ০.৯০ টাকা বা ৭.৪৪ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসজিআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ৫.৬৯ শতাংশ, এস আলমের ৪.৭০ শতাংশ, বিকন ফার্মার ৩.০২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৯২ শতাংশ, সোনালী পেপারের ২.৩৩ শতাংশ,ক্রাউন সিমেন্টের ২.২১ শতাংশ,আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ২.১২ শতাংশ, বিচ হ্যাচরির ২.০৬ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার দর ২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.



























Recent Comments