ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, সপ্তাহজুড়ে ট্রাস্ট ব্যাংক সর্বমোট ১ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা প্রতিদিন গড়ে ৩৩ লাখ ৮ হাজার টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৬ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ লাখ ৩৫ হাজার টাকা।
এবং ৮.৬২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো শেপার্ড ইন্ডাস্ট্রিজ, কাট্টালি টেক্সটাইল,রতনপুর স্টিল রি-রোলিং, বাংলাদশ শিপিং কর্পোরেশন, বিডি মনোস্পুল, তুংহাই নিটিং ও ইনটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি
























Recent Comments