মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮টির বা ৫১.৮৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে দর পতনের শীর্ষে উঠে এসেছে জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে যা গড়ে দাড়ায় প্রতিদিন ৫৭ লাখ ২৭ হাজার টাকা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬.৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে যা গড়ে প্রতিদিন ২০ লাখ ২ হাজার ৩৩৩ টাকা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। শেয়ারটির দর ৬.২৮ শতাংশ কমেছে।

উল্লেখ্য, ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ইয়াকিন পলিমারের ৫.৬৩ শতাংশ, রবি আজিয়াটার ৫.৬০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৫৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.৫১ শতাংশ, খুলনা পাওয়ারের ৫.৪৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৪৩ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.৩৯ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments