ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৩৭ হাজার টাকা।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। শেয়ারটির দর ৯.২৯ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ৯.২২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.২১ শতাংশ, শাইন পুকুর সিরামিক্সের ৯.১৭ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৯.০৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.০২ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৯.০১ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৯.০১ শতাংশ শেয়ারের দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments