ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ৯.৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ৮.৩৭ শতাংশ। তাছাড়া দা ঢাকা ডাইংয়ের ৮.৩৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং, আমান কটন, ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং সিরামিক, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিটিক্যালস এবং ইফাদ অটোস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments