ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৭.৪২ শতাংশ। এছাড়াও ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৪.২২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১.৩২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনারেসন নেক্সট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments