
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮.০৮ শতাংশ। এছাড়াও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের দর ৭.৭৯ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৩৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিল বাংলা সুগার মিলস, পেপার প্রসেসিং, আলিফ ইন্ডাস্ট্রিস, মুন্নু এগ্রো, শমরিতা হসপিটাল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং জুট স্পিনার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments