ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৪২.৬২ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৮.৮১ শতাংশ। এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের সর্বচ্চো ২৫.১৬ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মিডল্যান্ড ব্যাংক, আরামিট সিমেন্ট, এনভয় টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, ওরিয়ন ফার্মা, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments