ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩০.৩৯ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৩.৮৩ শতাংশ। এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো ২১.৫৪ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, ইনফর্মেশন সার্ভিসেস, জাহিন স্পিনিং, এফএএস ফাইন্যান্স, জি কিউ বলপেন এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments