ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৮.৬৮ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলসের সর্বচ্চো দর বেড়েছে ১৬.৮৮ শতাংশ। এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সর্বচ্চো ১৫.৬৩ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ, ক্রাউন সিমেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments