শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (২৫ জানুয়ারি-২৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

শনিবার (৩১ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩০ দশমিক ৯২ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ২৫ দশমিক ৪২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে জিবিবি পাওয়ার লিমিটেড।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২১.৭৩ শতাংশ, ইসলামী ব্যাংক ১৯.২৩ শতাংশ, আরামিত সিমেন্ট ১৯.১০ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি ১৭.৬৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১৬.৫৭ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ১৫.১৬ শতাংশ এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৫.১৫ শতাংশ দর বেড়েছে।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!