শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩৬.৭৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ২৮.৮০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২২.৪০ শতাংশ (৪৯ টাকা ১০ পয়সা থেকে ৬০ টাকা ১০ পয়সা), আরগন ডেনিমের ২১.৯০ শতাংশ (২১ টাকা থেকে ২৫ টাকা ৬০ পয়সা), নিউলাইন ক্লোথিংসের ২১.৪৩ শতাংশ (৫ টাকা ৬০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সা), রিজেন্ট টেক্সটাইলের ২০.৯৭ শতাংশ (৬ টাকা ২০ পয়সা থেকে ৭ টাকা ৫০ পয়সা), সেনা ইন্সুরেন্সের ২০.৬৬ শতাংশ (১০৮ টাকা ৯০ পয়সা থেকে ১৩১ টাকা ৪০ পয়সা), রিং শাইনের ২০.৫১ শতাংশ (৩ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ৭০ পয়সা) এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৭.৬৫ শতাংশ (১ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments