
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৬১ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, অ্যাপেক্স ট্যানারি, এইচ.আর টেক্সটাইল, সিটি ব্যাংক, ফার্মা এইডস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments