
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯.৪৯ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ লাখ ৫৮ হাজার টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড । সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট,সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, সোনারগাঁও টেক্সটাইল, শাইন পুকুর সিরামিকস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments