ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস প্রতিষ্ঠানটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১৬.৮৫ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি- লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৩.৫২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১৩.৩৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১২.৬৬ শতাংশ, রেনউইক যঞ্জেশ্বরের ১২.২৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ১১.৪২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮.৫৯ শতাংশ, ন্যাশনাল ফীড মিল লিমিটেডের ৮.২৮ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্স লিমিটেডের ৬.২৫ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments