ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.০৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে শেয়ারটি দর বেড়েছে ৯০ টাকা ৩০ পয়সা। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিল ৩১৩ টাকা ৯০ পয়সা এবং ৪ হাজার ৬০৮ বারে ১৮ লাখ ১৭ হাজার ৯১৭ টি শেয়ার ৫৪ কোটি ৯২ লাখ ৯৮ হাজার টাকায় লেনদেন করে।
দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গেলো সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৮.৯০ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন করে। এছাড়াও তৃতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আলোচ্য সপ্তাহটিতে শেয়ারের সর্বচ্চো দর বেড়েছে ২৬.৭৮ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয় ৩০ টাকা ৩০ পয়সা।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, আমান কটন ফাইবার্স, এ্যাপেক্স ফুডস, ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, ন্যাশনাল পলিমার এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments