
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৫.১২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৪ লাখ ০৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৪৬ লাখ ৮১ হাজর ৮০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৩.৯১ শতাংশ। এবং এডিএন টেলিকম লিমিটেডের সর্বচ্চো দর ১০.৫৪ শতাংশ বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নো এগ্রো, বীচ হ্যাচারি, এ্যাপেক্স স্পিনিং, ফাইন ফুডস, এ্যাপেক্স ফুটওয়ার, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ডেইরি শেয়অরবাজার ডটকম/ই.

































Recent Comments