
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২০.৩৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজর ৬০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১১.৫১ শতাংশ। এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বচ্চো ১০.৬৯ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, রংপুর ডেইরি, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments