ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৮.৯৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ কোটি ৯৩ লাখ ২২ হাজার ৪০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৯.৬৬ শতাংশ। এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সর্বচ্চো ২০.৯১ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, জেনারেশন নেক্সট, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments