ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৬.৯৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ০৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৪ লাখ ০২ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৯.৮৫ শতাংশ। এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সর্বচ্চো ২২.২৫ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments